০২:১০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফলোআপ

স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা-মামলা তুলে নিতে বাদীকে হুমকি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত (৮)নামের এক স্কুলছাত্রকে ট্রাক চাপায় হত্যার অভিযোগে মামলা হয়েছে কালিহাতী থানায়। মঙ্গলবার নিহতের নানা হাজী নেওয়াজ আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলা করার পর থেকে আসামীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন বাদীর পরিবার। অপর দিকে একটি প্রভাবশালী মহল মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার পায়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার রামপুর রোজভ্যালী কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র শিশু রাহাত সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে একটি মাটি ভর্তি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে রাহাত গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সময় নিহত রাহাতের মামা ছানোয়ার হোসেন ট্রাক ও চালকে আটক করার চেষ্টা করে। এসময় রামপুর গ্রামের আব্দুল হাই কাফির ছেলে মাটি ব্যবসায়ী এরশাদুল হক ছানোয়ার হোসেনকে মারপিট করে। এসময় জ্ঞান হারিয়ে ফেলেন ছানোয়ার হোসেন। পরে ট্রাক ও চাকলকে নিয়ে যায় এরশাদুল হক।

মঙ্গলবার মাটি ব্যবসায়ী এরশাদুল হককে আসামী করে থানায় একটি মামলা করা হয়। মামলা করার পর ঘটনাস্থলের পাশে থাকা একটি পরিত্যাক্ত ট্রাকে আগুন দিয়ে বাদীকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করেন বিবাদী পক্ষ। বিষয়টি বাদীর পরিবার জানতে পেরে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেনকে জানান।

তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে পরিত্যাক্ত ট্রাকটি স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেনের জিম্মায় রেখে যান। বাদী হাজী নেয়াজ আলীর সাথে বিবাদী এরশাদুল হকের শ^শুর শামছুল হকের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই ট্রাক চাপা দিয়ে শিশু রাহাদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বাদী পরিবার। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। একটি পরিত্যাক্ত ট্রাক স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেনের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি