১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

 তৃতীয়-পঞ্চম শ্রেণির পাঠদান রেডিও-টেলিভিশনে সম্প্রচার হবে

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির দিনগুলোতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও এটুআই প্রকল্পের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, চলমান সংকটপূর্ণ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ বাড়িতে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধের মধ্যে শিক্ষার্থীরা যাতে পড়ালেখা থেকে পিছিয়ে না পড়তে টেলিভিশন ও রেডিও’র মাধ্যমে শ্রেণী ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার সঙ্গে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় কোটি শিক্ষার্থীর মায়েদের মোবাইলে এসএমএস দিয়ে তার সন্তানকে পড়ালেখায় মনোযোগী করতে বলা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে কিভাবে তাদের পড়ালেখায় ব্যস্ত রাখা সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিও’র মাধ্যমে শ্রেণী পাঠ সম্প্রচার করা হবে। দেশের সুনামধারী শিক্ষকদের নিয়ে ভিডিও রেকর্ডিং করে তা প্রচার করা হবে।

তিনি বলেন, অনেকের বাসায় টেলিভিশন নেই, এ কারণে এই শ্রেণী পাঠ রেডিওতেও সম্প্রচার করা হবে। তার সঙ্গে সকল মায়েদের মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের সন্তানদের বাসায় নিয়মিত পড়ালেখা করাতে নির্দেশ দেয়া হবে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এটুআই প্রকল্পের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা তাদের কয়েকটি প্রস্তাব দিয়েছি। আমাদের পরামর্শের ভিত্তিতে তারা একটি রূপরেখা তৈরি করবে। এরপর পরবর্তী সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি