১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যুবলীগ কর্মীর আত্মহত্যা প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবি পরিবারের

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ কর্মী বাবুল শিকদারের আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার দাবি করলেন বাবুলের পরিবার। বৃহস্পতিবার সন্ধায় বাবুলের পরিবারের সদস্যরা মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ দাবি করেন। 

এদিকে বাবুলকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বাঁচাতে একটি জাতীয় পত্রিকায় মিথ্যা তথ্যে নিরঅপরাদ ব্যাক্তিকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। এসময় বাবুলের বাবা মোতালেব শিকদার, ছোট ভাই শাহিন শিকদার, ছেলে হৃদয় শিকদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাইদ মিয়া, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার ও বাবুলের চাচাসহ আত্মীয়রা উপস্থিত ছিলেন। 

উল্লেখ গত সোমবার রাতে বাড়ির পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুবলীগ কর্মী বাবুল সিকদার। আত্মহত্যার আগে বাবুল শিকদার তার ফেসবুক আইডিতে ‘আমাকে বাঁচতে দিল না গেরেজ মাসুদ ও তার ভাগ্নে শামীমসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন। সেখানে সে উল্লেখ করেন মোটরসাইকেলের ব্যবসার কথা বলে তারা বাবুলের কাছ থেকে ১৫ লাখ টাকা নেন। কিন্ত টাকা না দিয়ে নানাভাবে হুমকি ধমকি দেন। ওই স্ট্যাটাস দেয়ার কিছুক্ষন পরই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

এদিকে বৃহস্পতিবার একটি জাতীয় পত্রিকায় ভাগনে শামীমের পরিবর্তে উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। বাবুল সিকদারের বাবা মোতালেব সিকদার,  ছোট ভাই শাহিন সিকদার, ছেলে হৃদয় সিকদার সাংবাদিকদের জানান, ভাগনে শামীমের পরিবর্তে উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার ভাগনে শামীমকে গ্রেপ্তারের দাবি জানান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি