০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ সম্মেলনে অভিযোগ

এমপি’র বিরোধীতায় নৌকার পরাজয়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

স্থানীয় সংসদ সদস্যর বিরোধীতায় নৌকার চেয়ারম্যান প্রার্থীর পরাজয় হয়েছে বলে দাবি করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একাংশ।

বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজিজুর রহমান তালুকদার।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা প্রার্থীর বিরোধিতা করেন। আর এজন্যই নৌকার প্রার্থী পরাজিত হয়েছে। নৌকার প্রার্থীর বিরুদ্ধে তিনি বিদ্রোহী প্রার্থী দাড় করিয়ে দলীয় হাই কমান্ড এর নির্দেশ অমান্য করেছেন বলেও এসময় অভিযোগ করা হয়।

তিনি আরো অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করেছেন সংসদ সদস্য। নির্বাচনকালীন সময় দলীয় নেতা কর্মীদের তার নিজস্ব বাহিনী ও প্রশাসন দিয়ে নানা ভাবে হয়রানি করেছেন। তাই দলের ক্ষতি করে এমন প্রার্থীকে যেন দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না দেয় এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সদস্য মো.আরিফুর রহমান লিটন, পারখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. দেলোয়ার হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি