১১:৩৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষার্থীদের বাইরে ঘোরার অভিযোগ, নজরদারির নির্দেশ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় থাকতে বলেছিল সরকার। কিন্তু এই ছুটিকে অন্য সাধারণ ছুটির মতো নিয়ে অনেকেই কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ঘুরছেন বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। 

এমন অভিযোগ পাওয়ার পর বন্ধকালীন শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), দেশের সব মেয়র, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছে।

করোনাভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। গত সোমবার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।

এরপর থেকেই ঘুরে বেড়ানোর অভিযোগটি সামনে আসে। এ ছাড়া বেশির ভাগ কোচিং সেন্টার বন্ধ করা হলেও কোনো কোনো কোচিং সেন্টার নির্দেশ অমান্য করে কোচিং চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ব্যক্তি পর্যায়ে কোনো কোনো শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি