১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইতালি ফেরত মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ইতালি ফেরত মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা এলাকার বাসিন্দা। 

ইতালিতে অবস্থানরত স্বামীর কাছ থেকে গত ৯ মার্চ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন এই মা-মেয়ে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। 

স্থানীয় কাউন্সিলর অজয় কুমার দে লিটন বলেন, ‘এ নিয়ে আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সাবধানতা ও সচেতনতার সাথে চলাফেরা করতে হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘ওই মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সুস্থ আছেন। 

তিনি আরও বলেন, ‘ওই মা-মেয়ে ইতিমধ্যে অনেকের সংস্পর্শে চলে গিয়েছিলেন।  তাদেরকে সচেতনার সাথে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ‘ওই মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সাথে আশপাশের জনসাধারণকে তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে।’

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি