১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধুর মু্যৃরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সার্কেল এএসপি রাসেল মনির, ওসি হাসান আল মামুন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমুখ। 

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের অর্থায়নে ১০০ পরিবারের মাঝে জাতীয় বৃক্ষ আমের চারা ও ২০০ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। এছাড়া সকল মসজিদে বিশেষ মোনাজাত ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি