০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মিজাপুরে ক্ষতিগ্রস্থ ভূমি ও স্থাপনা মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চারলেন প্রকল্পে মির্জাপুরের গোড়াই অংশে অধিগ্রহণকৃত ভূমি ও স্থাপনা মালিকদের ক্ষতিপুরণের চেক প্রদান করা হয়েছে। জনগনের দোরগোড়ায় প্রশাসন- এ শ্লোগানকে সামনে রেখে মির্জাপুর পৌর ভূমি অফিস মাঠে এ চেক প্রদান করা হয়। 

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মদ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক প্রকল্পের পরিচালক খোরশেদ আলম প্রমুখ। 

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক জানান কোন প্রকার হয়রানী ছাড়া ২৫জন ক্ষতিগ্রস্থ ভূমি ও স্থাপনা মালিকদের মধ্যে ১৫ কোটি ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণের চেক নিজ নিজ এলাকায় গিয়ে প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি