১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশিষ্ট সাংবাদিক এহসানুল হক খান শাহীন আর নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | | ২২৯৯
, টাঙ্গাইল :

বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ইন্ডিপেনডেন্ট টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি এহসানুল হক শাহীন আর নেই।

তিনি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

তিনি শহরের পলাশতলী এলাকার মরহুম এনামুল হক খানের ছেলে। তার নামাজে জানাযা বাদ মাগরিব টাঙ্গাইল বেবীস্ট্যান্ড গোরস্থান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে সেখানে তার দাফনসম্পন্ন হবে।

এছাড়াও শাহীন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে তিনি গত ১৭ নভেম্বর তীব্র পেটের ব্যাথা নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঢাকায় তার সার্জিক্যাল টয়লেটিং অপারেশনের পর থেকে তিনি নিবির পর্যবেক্ষনে (লাইফ সার্পট) ছিলেন। দীর্ঘ ১৩ দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাব কালো ব্যাচ ধারনসহ ৩দিনের কর্মসুচী ঘোষনা করেছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ ডিসেম্বও তিনি জন্ম গ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি