০৫:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিবলী সভাপতি ও রিপন সম্পাদক

প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত এসোসিয়েশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় আলহাজ লায়ন এম শিবলী সাদিক সভাপতি ও আ.হ.ম. বজলুর রহীম রিপন সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এর পূর্বে শনিবার বিকেলে টাঙ্গাইল ভিক্টোরিয়া ফুডজোনে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার প্রথম অধিবেশনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি লায়ন এম শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নুরুল আমিন মিঞা, বিএমএ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ শহিদুল্লাহ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা আরফান আলী খান।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদক পাঠ করেন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রহীম। কোষাধ্যক্ষের প্রতিবেদক পাঠ করেন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার কোষাধ্যক্ষ মো. ওয়াহিদ রাশেদ। দ্বিতীয় অধিবেশনের প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি