০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে প্রতিমা ভাংচুর

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ফের কালীমন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে ২ টি প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী সার্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমূখ।

ঘোনাবাড়ী নাট মন্দিরের পুরোহিত রতিশ কুমার ভট্টাচার্য বলেন, আমরা প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত মন্দিরে কীর্তন করি। কীর্তন শেষে যার যার মতো সবাই বাসায় চলে যাই। প্রতিদিনের ন্যায় গতকালও কীর্তন শেষে বাসায় চলে যাই। পরে সকালে প্রণাম করতে মন্দিরে এসে দেখি কালি মা এবং ঢাকিনির মাথা নেই।

ঘোনাবাড়ী কালীমন্দিরের  সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, রাতে কীর্তন করে বাসায় চলে যাই। সকালে প্রণাম করতে এসে দেখি কালী ও ঢাকিনীর মাথা নেই। কে বা কারা রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে।

কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির বলেন, সকাল ৮ টা থেকে সাড়ে ৮ টার দিকে আমরা জানতে পারি যে, নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ীতে একটি কালী মন্দিরে ভাঙচুর হয়েছে। জানার সাথে সাথেই ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠাই। তারা পর্যবেক্ষণ করেছে। ঘটনার সাথে কারা জড়িত সেটা আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি অচিরেই এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো এবং আইনের আওতায় নিয়ে আসবো।

প্রসঙ্গত, এর আগে পর পর দুইদিন গত বছরের ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাতে কালিহাতী উপজেলার বাংড়া যুগীবাড়ী মদন মোহন নাথের ঠাকুরদার কালী মন্দিরে এবং সিলিমপুর উত্তর সেন বাড়ীর সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি