০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোদীকে ঠেকাতে টাঙ্গাইলে বিক্ষোভ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

দিল্লিতে মুসলমানদের নৃসংশ হত্যা নির্যাতন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষপুর্তি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে প্রথমে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে সংগঠণের নেতৃবৃন্দ। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খন্দকার ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজাহিদ কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আকরাম হোসেন, ইসলামী শাসন তন্ত্রের ছাত্র আন্দোলনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা দিল্লির মুসলমানদের উপর নৃশংস হত্যা আর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানোসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে না আনার দাবী জানান। অন্যথায় যে কোন মূল্যে মোদীর আগমন প্রতিহত করার হুশিয়ারি দেন বক্তারা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি