০৬:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে শিশু কর্মসূচি পালন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে উদ্যমে উত্তরণে শতকোটির বিপ্লব-(ওবিআর) স্লোগানে দিনব্যাপি শিশু কর্মসূচি পালন হয়েছে।

নিজেরা করি উন্নয়ন সংগঠনের অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতি শিশুভিত্তিক নানা কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত উদ্যোগের লক্ষ্যে এ কর্মসূচি পালন করেছে।

মধুপুর উপজেলার মির্জাবাড়ীর মসজিদ চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে ওয়ান বিলিয়ন রাইজিং-ওবিআর আন্তর্জাতিক এ দিবসকে কেন্দ্র করে ওই কর্মসূচি পালিত হয়। শিশু র‌্যালি শেষে পরে বিদ্যালয়ের মাঠে মেয়েদের ফুটবল প্রতিযোগিতাসহ শিশু চিত্রাংকন, কবিতা,আবৃত্তি, সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মসজিদ চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জাবাড়ী ইউনিয়ন ভূমিহীন সমিতি’র সভাপতি আব্দুল মান্নান। এতে বক্তৃতা করেন নিজেরা করি’র বিভাগীয় সংগঠক আফরোজা বেগম, বিদ্যালয়ের শিক্ষক মিনহাজ উদ্দিন, নাজমা বেগম, ইউপি সদস্য রূপালি বেগম, নিজেরা করি’র কর্মি মজিবর রহমান,নিরোদ চন্দ্র রায়, রেখা খাতুন, সুপ্রিয়া রায়।  

আলোচনা শেষে  ব্রাহ্মণবাড়ী গ্রামের বালিকা শিশু নাট্যদল “বাল্যবিয়ে প্রতিরোধ” নামের গণনাটক মঞ্চস্থ করে। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি