১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসের ধাক্কায় ২বন্ধু নিহত, আহত ১

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বন্ধু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভূঞাপুর লিংক রোডে দূর্ঘটনাটি ঘটে। 

ঘটনাস্থলেই মারা যান ইমন (১৭)। সে উপজেলা রাজাবাড়ী গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে এবং স্থানীয় শামসুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেক বন্ধু শাওন (১৮) মারা যায়। সে রাজাবাড়ী গ্রামের আব্দুল সামাদের ছেলে এবং একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

আহত আসিফকে (১৮) গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সে উপজেলার ঝাটিবাড়ী গ্রামের আবুল হাসেমের ছেলে। 

জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পাড় হচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপর দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে শাওন মারা যায়। 

এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর বলেন, ওরা তিনজন বন্ধু। ইমন ও শাওন দুইজন মারা গেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি