১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কুমুদিনীর বসন্ত উৎসবে ৮ দেশের রাষ্ট্রদূত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনীর বসন্ত উৎসবের অনুষ্ঠানে ৮ দেশের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন। শনিবার কুমুদিনী হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমস যৌথভাবে এই বসন্ত উৎসবের আয়োজন করে। 

বসন্ত উৎসবকে ঘিরে কুমুদিনী ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজের সৃষ্টি হয়। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে কুমুদিনী হাসপাতাল প্রাঙ্গন মেডিকের কলেজ ক্যাম্পাস ও ভারতেশ্বরী আঙ্গিনা নানা সাঁজে সাজানো হয়। এই বসন্ত উৎসবে যোগ দিতে সকালে ঢাকা থেকে রাষ্ট্রদূতগণ একে একে কুমুদিনী ক্যাম্পাসে আসতে থাকেন। 

রাষ্ট্রদূতগণের মধ্যে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্ণ ডিকসন ও তার স্ত্রী তেরেসা আলবর, জাপানের রাষ্ট্রদূত এইচ ই ইটো নাওকি ও সেকেন্ড সেক্রেটারি ইবিহারা কেনজি, সুইডেনের চারলুট্টা স্লেটার, ব্রাজিলের জুয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র, মালদীপের আইসাত সানা সাকির, ভ্যাটিকান সিটির আর্চ বিশপ জর্জ কোচেরী ও নেপালের রাষ্ট্রদূত এইচ ই ড. বানশিধর মিশ্র। এছাড়া টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দিপঙ্কর ঘোষ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঈনুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুমুদিনী লাইব্রেরীর সামনে রাষ্ট্রদূতদের স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকের কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। 

দুপুরে বসন্ত উৎসব উপলক্ষে কুমুদিনী ক্যাম্পাসে নানা রঙের ব্যানার ও ফেস্টুন সহকারে একটি র‌্যালি বের করা হয়। আগত রাষ্ট্রদূতগণ এই র‌্যালিতে অংশ নেন। 

এছাড়া ইউএনএফএপিএ এবং ইউনাইটেড নেশনের ৩০/৩৫জন প্রতিনিধি এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশ নেন। এর আগে রাষ্ট্রদূতগণ কুমুদিনী হাসপাতালের চিকিৎসা সেবা ছাড়াও বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে ভারতেশ্বরী হোমস মাঠে বসন্ত উৎসবের উপর ভিত্তি করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অন্যদিকে বসন্ত উৎসবকে ঘিরে সন্ধায় কুমুদিনী ক্যাম্পাসের আনন্দ নিকেতনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি