১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া নব-জাগরণ সংস্থার উদ্যোগে ২০১৯ সালের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংড়া নব-জাগরণ সংস্থার কার্যালয়ের সামনে বাংড়া শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয় ও বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের পরীক্ষায় ১ম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ ১ম,২য়,৩য় স্থান অর্জনকৃত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আব্দুর রহমান ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রমূখ।

বাংড়া নব-জাগরণ সংস্থার সভাপতি সৈয়দ আবু নাঈম রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সৈয়দ তৌহিদুর রহমান লিটন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি