১২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসি পরীক্ষায় অনিয়ম

২ শিক্ষকের জেল আর ২ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে ১৫ দিন করে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। এছাড়া সীট পরিবর্তন করে পরীক্ষা দেয়ার অপরাধে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার বাঁশতৈল কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব ইমরান হোসেন এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম। এছাড়াও বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো সবুজ আল মামুন ও মমিত। তারা দুজনই বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

জানা যায়, সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। কেন্দ্রে সীট ব্যবস্থাপনায় অনিয়ম, নিয়ম বর্হিভূত ভাবে পরীক্ষার্থীদের পরীক্ষা প্রদান, স্মার্ট মোবাইল ফোন ব্যবহারসহ নানা অনিয়ম দেখতে পান। এসব অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব  ইমরান হোসেন ও  সহকারী শিক্ষক নজরুল ইসলামকে তাৎক্ষনিক দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে ১৫ দিন করে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। এ সময় সবুজ আল মামুন ও মমিত নামে দুই শিক্ষার্থী সীট পরিবর্তন করে অন্য রুমে বসে পরীক্ষা দেয়ায় তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষার হলে কোন অনিয়ম মেনে নেয়া হবে না। নকল মুক্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের স্বার্থে যে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

এআরটি /এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি