০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাড়া পরিশোধে দেরি হওয়ায় বুয়াকে পেটালো মালিক!

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নির্দিষ্ট সময়ে ভাড়া পরিশোধ করতে না পারায় খুশি বেগম (৪৮) নামের ভাড়াটিয়েছে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে বাসার মালিকের বিরুদ্ধে। 

বুধবার বিকেলে শহরের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত খুশি বেগম শহরের কান্দাপাড়ার সেলিম মিয়ার স্ত্রী। তিনি টাঙ্গাইল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে খুশি বেগম বলেন, আমি অন্যের বাড়িতে কাজ করি। বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় বাসার মালিক রনি, তার ভাই রুবেল, বোন চাদনী, রনির স্ত্রী শিউলী আমাকে তাকে চুল ধরে টেনে হেঁছড়ে তাদের বাসায় নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে আমাকে বেধরক পিটিয়ে আমার কাছে থাকা দুই হাজার টাকা ও দুটি কানের দুল খুলে নেয়। 

হাসপাতাল থেকে চিকিৎসার নিয়ে ফেরার সময় রনিসহ ৭-৮ জন লোক আমার কাছ থেকে সনদও ছিনিয়ে নেয়। খুশি বেগম আরো বলেন, আমি গরিব মানুষ। আমাকে ওরা পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এর বিচার চাই। গরীব বলে কি আমাদের শরীরে ব্যথা লাগে না? 

এদিকে অভিযুক্ত রনি বলেন, খুশির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে ডেকে ভাড়ার কথা জিজ্ঞেস করেছি, মারি নাই। 

বাংলাদেশ মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বলেন, এ ঘটনা অত্যন্ত অমানবিক। ভাড়া দিতে দেরি হওয়ায় একজন নারীকে পিটিয়ে আইন হাতে তুলে নেওয়া অপরাধ।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই কদ্দুছ মৃধা বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি