১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে গরু দৌড় প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে আবহমান গ্রামীণ সংস্কৃতির ঐতিহাসিক বিশাল গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার দরিচন্দবাড়ী উত্তরপাড়া গ্রামে এ গরু দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। ধনবাড়ী উপজেলার দরিচন্দবাড়ী লায়সন ক্লাবের উদ্দ্যোগে এ গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

গরু দৌড় প্রতিযোগিতায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মো. হাবিবুর রহমান, পাইস্কা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খন্দকার মারুফ হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা  মো. আ. হাই, শামছুল হক, তোফাজ্জল হোসেন প্রমূখ। 

বক্তরা বলেন, গরু দৌড় আবহমান বাংলার একটি লোকজ সংস্কৃতি। এটি নির্মল আনন্দের উৎস। একে ঘিরে এলাকায় যে উৎসবের আমেজ সৃষ্টি হয় তা অন্যকিছুতে পাওয়া যাবে না। এ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। শেষে গরু দৌড় প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ, বিশাল ময়দানের চারপাশে অবস্থান করা অসংখ্য নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা এ গরু দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। আয়োজকরা জানান, এলাকার জনমনে নির্মল বিনোদন এবং বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির পুনরুদ্ধারই এ আয়োজনের মূল লক্ষ্যে। টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক গরু সওয়ারী গরু নিয়ে অংশ নিয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি