০৩:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলে হত্যার পর বাবার আত্মহত্যা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ছেলে বিপ্লব হত্যার প্রায় দের মাস পর বাবা মো. উজ্জল মিয়া (৩৮) আত্মহত্যা করেছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে। সে ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত. বুদ্দু মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে উজ্জল মিয়ার লাশ উদ্বার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষিদিয়া গ্রামের শোভা মিয়ার কাঠ বাগানের একটি গাছের সাথে পড়নের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। 

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত. বুদ্দু মিয়া ছেলে মো. উজ্জল মিয়া নামের এক ব্যক্তির আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাহার উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য:  ১৭ই ডিসেম্বর ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে বিপ্লব (১৮) ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের পাশে সরিষা ক্ষেত থেকে গলা কাটা লাশ পাওয়া যায়।  মো. উজ্জল মিয়ার ছেলে বিপ্লব হত্যা মামলার বাদী ছিলেন।

এমআর/এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি