০৩:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু উত্তোলনকারীসহ ৯ জুয়াড়ীর কারাদন্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাই‌লের ভূঞাপুরে যমুনা নদী থে‌কে অ‌বৈধভা‌বে ড্রেজার ব‌সি‌য়ে বালু উ‌ত্তোলণ করার দা‌য়ে একজন ১৫দিন ও ৮জন জুয়াড়ু‌কে সাত‌দি‌নের কারাদণ্ড প্রদান ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বেলা ১১টার দি‌কে ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও সহকা‌রি ক‌মিশনার ( ভূ‌মি) মো. আসলাম হোসাইন।

প‌রে পু‌লিশ দণ্ডপ্রাপ্ত‌দের দুপু‌রে টাঙ্গাইল কারাগা‌রে প্রেরণ ক‌রে‌ছে। কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন, উপজেলার অর্জুনা গ্রামের হাজী নূরুজ্জামানের ছেলে গিয়াস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মুক্তার আলী (২৮), ওহাব তালুকদারের ছেলে শামীম তালুকদার (৩২), মোকাদ্দেস আলীর ছেলে মহির উদ্দিন (৫২), আব্দুল হাই এর ছেলে মোস্তাক (২৭), মোতাহার খানের ছেলে সুজন খান (২৫), মজনু শেখের ছেলে ঠান্ডু মিয়া (২৬) ও খন্দকার আবু তালেবের ছেলে খন্দকার ইয়াছিন (২৪) এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুুর রশিদের ছেলে রাসেল মিয়া (১৮)।

জানা গে‌ছে, উপজেলার অর্জুনা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮জন জুয়াড়ী আটক করা হয়। অন্য‌দি‌কে  গোবিন্দাসী এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে রা‌সেল না‌মের একজন‌কে আটক করা হয়। 

প‌রে আটককৃত‌দের ভ্রাম্যমান আদাল‌তে হা‌জির কর‌লে আদাল‌তের বিচারক বালু উ‌ত্তোলণকারী‌কে ১৫দিন ও ৮ জুয়া‌ড়ি‌কে সাত‌দি‌নের কারাদণ্ড প্রদান ক‌রে।   

নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও  উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ( ভূ‌মি) মো. আসলাম হোসাইন জানান, নিয়মিত প্রক্রিয়ার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে দণ্ডাদেশ দেয়া হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি