০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাট উন্নয়নে কালিহাতীতে মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের মুন্সিপাড়া হাট উন্নয়নে মতবিনিময় সভা ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯ টায় কালিহাতী পৌরসভার সহযোগিতায় মুন্সিপাড়া হাটখোলা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা ও বাউল গান অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিক হোসেন, উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকারসহ কালিহাতী পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম।

মতবিনিময় সভা পরবর্তী বাউল গানে গান পরিবেশন করেন, প্রবীন বাউল শিল্পী সুনিল চন্দ্র দাস ও তোরাব আলী দেওয়ান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি