০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কালেক্টরেট কার্যালয়ের সহকারীরা (৩য় শ্রেণীর কর্মচারী) পদবী পরিবর্তন ও সম্মানজনক বেতন স্কেলের দাবীতে সোমবার দুই ঘন্টা উপজেলা চত্বরে কর্মবিরতি পালন করেছেন আন্দোলনরত কর্মচারীরা। 

উপজলা প্রশাসনের কার্যালয়ের সামনের বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সুপার  মো. আব্দুর রাজ্জাক, সিএ কাম ইউডিএ মো. আলমগীর হোসেন, ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী মো. মিনহাজ উদ্দিন, সার্টিফিকেট পেশকার মো. শাহ আলম প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন- প্রধানমন্ত্রী অনুমোদন দেবার পরেও পদবী ও গ্রেড পরিবর্তন করা হয়নি। দাবী মানা না হলে আগামীতে লাগাতার কর্মসূচী গ্রহণ করা হবে।

এসআর 

সংগঠন সূত্রে জানা যায়, ধারাবাহিকতা আন্দোলনের অংশ হিসাবে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২২-২৮ জানুয়ারি সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ১১ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সমাবেশ। 

২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস এবং এসএসসি পরীক্ষার কারণে কর্মসূচি বিরতি।  ২৫  থেকে ২৭ জানুয়ারি সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫ টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি। 

২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাঙ্গালী সূর্য সন্তান, বীর শহীদের প্রতি এবং মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদনের কারণে কর্মবিরতি এবং এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২৮ মার্চ ঢাকা প্রেসক্লাবে মহা-সমাবেশের মাধ্যেমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা গ্রহন করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি