১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভয়াবহ তাজরিন ট্রাজেডির ৪বছর

শ্রমিকদের ক্ষতিপূরন ও অন্যান্য দাবীতে মানববন্ধন

রাশেদ খান মেনন (রাসেল) | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | | ২৩৯
, টাঙ্গাইল :

আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকের যথাযথ দ্রুত ক্ষতিপূরণ, পূনর্বাসন, চিকিৎসা ও সকল শ্রমিকের জন্য নিরাপদ কর্মক্ষেত্র দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার আদালত প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মোঃ মহসীন সিকদার, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আব্দুল বাকী মিয়া, সমন্বয়কারী এডভোকেট খন্দকার আমিনা রহমান, স্টাফ ল’ইয়ার খাদিজা আক্তার, প্রোগ্রাম সাপোর্ট অফিসার মোঃ রাশেদ খান মেনন (রাসেল), প্যানেল ল’ইয়ার এডভোকেট ফজলুর রহমান খান, মোঃ হুমায়ুন কবীর, মোঃ হুমায়ুন কবীর (২), মোঃ নুরুল আলম কলি, আব্দুল মালেক খান, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ জুরান চন্দ্র দাস, ইন্টার্নী ঝুমুর আক্তার, অন্যান্য আইনজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেনীপেশার মানুষ।

উল্লেখ্য, বিগত ২০১২ সালের ২৪ নভেম্বর তারিখ আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস এ ব্যাপক অগ্নিকান্ডের মাধ্যমে শতাধিক শ্রমিক নিহত ও দুইশতাধিক শ্রমিক আহত হবার হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পরবর্তীতে ২০১২ সালে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বেলা ও আইন ও শালিস কেন্দ্র (আসক) কর্তৃক (রীট পিটিশন - ১৫৬৯৩/২০১২) উচ্চ আদালতে একটি রীট পিটিশন দায়ের করা হয়। এছাড়াও ২০১৩ সালে তিন জন নৃতত্ত্ববিদ-এর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আরো একটি রীট পিটিশন (রীট পিটিশন নং- ৪৪৬৭/২০১৩) উচ্চ আদালতে দায়ের করেন। বর্তমানে মামলা দুটি উচ্চ আদালতে চলমান আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি