০৩:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সারাদেশের মতো টাঙ্গাইলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত ক্ষণ গণনার ঘড়ি আজ শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে ঢাকা থেকে সারাদেশে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসময় ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে সরাসরি প্রচার করা হয়।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সর্বস্তরের মুক্তিযোদ্ধা-জনতা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণ গণনা উদ্বোধনের পরপরই টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানসহ জেলার সর্বত্র বর্নাঢ্য কর্মসূচীর অনুষ্ঠিত হয়। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর আলোচনা সভা, আতশবাজী, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো নানা আয়োজন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি