১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হতদরিদ্রদের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে অভাবী মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের দিনমজুর ও হত-দরিদ্রের উপার্জন। যারা দিন আনে দিন খায় উপার্জন বন্ধ হওয়ায় আজ তারা অসহায়। ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম কষ্ট করেই চলছে তাদের অভাবের সংসার। 

বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে শহরে থানাপাড়া, বাজিতপুর ও আদি টাঙ্গাইল এলাকায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী পেয়ে আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা।

এ সময় পথচারীদের মাঝে জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ও দোয়া চায় নেতারা।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, তাঁতিদলের সভাপতি শাহ আলম, ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমনসহ আন্যান্য নেতৃবৃন্দ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি