০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কবরাস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে শত বছরের পুরনো শুভুল্যা সোহাগ কবরাস্থান থেকে ২২টি কঙ্কাল চুরি হয়েছে। 

মঙ্গলবার রাতে চোরের দল ওই কবরাস্থান থেকে কঙ্কাল চুরি করে নেয় বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, প্রায় শত বছরের পুরনো মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা সোহাগ কবরাস্থানটি ওই এলাকার শুভুল্যা, কুর্নী, হাতকুড়া গ্রামের মানুষ মিলে প্রতিষ্ঠা করেন। ওই তিন গ্রামের মানুষ মারা গেলে সেখানে তাদের দাফন করা হয়ে থাকে। পুরনো এই কবরাস্থানটিতে শতশত মানুষের কবর রয়েছে। মঙ্গলবার সকালে এলাকার লোকজন গিয়ে কয়েকটি কবর সংলগ্ন গর্তখুড়া দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে কবরাস্থানের ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা দেখতে পান চোরের দল রাতের আধারে ২২টি কবর খুঁড়ে কঙ্গাল চুরি করে নিয়ে গেছে। 

শুভুল্যা সোহাগ কবরাস্থান কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কয়েক মাস পূর্বেও কবরাস্থানটি থেকে ৫/৬টি কঙ্গাল চুরি হয়েছে। একই কায়দায় মঙ্গলবার রাতেও ২২টি কবর খুঁড়ে চোরের দল কঙ্গাল চুরি করে নিয়ে গেছে। কবরাস্থানটিতে আলোর ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই এলাকার লোকজন কঙ্গাল চুরির শঙ্কায় থাকেন বলে তিনি জানান।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি