১০:০৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ বছরেও পুন:নির্মিত হয়নি বাঁশতৈল মা ও শিশু স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন মা ও শিশু স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি পাঁচ বছর আগে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রের কার্যক্রম ইউনিয়ন পরিষদ কাযালয়ের দুটি কক্ষে পরিচালিত হচ্ছে। এতে মা ও শিশু স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানান, ইট, খোয়া, বালু, চুন, সুরকি ক্ষয়ে পড়ায় গত পাঁচ বছর আগে উপজেলার পাহাড়ি অঞ্চলের প্রায় ত্রিশ হাজার মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্চার একমাত্র এই কেন্দ্রটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই ওই কেন্দ্রের কার্যক্রম বাঁশতৈল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুটি কক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে। এতে ওই ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্চা বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে এই কেন্দ্রে একজন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ভিজিটর ও একজন আয়া কর্মরত রয়েছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত চার বছর আগে কেন্দ্রটি পুন: নির্মাণের জন্য সরকার ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্ত নির্মাণ সামগ্রীর মূল্য বেশি হওয়ায় ওই সময়ে কোন ঠিকাদার তা বাস্তবায়নে আগ্রহ দেখায়নি। ফলে কেন্দ্রটি পুন: নির্মাণ আর হয়নি। পরবর্তীতে স্থানীয় সাংসদের ডিওলেটারসহ স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত পুন:বরাদ্দ মেলেনি। ফলে পাহাড়ি অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্চার এই কেন্দ্রটি আর পুন:নির্মিত হয়নি। 

একই কথা বলেন, বাঁশতৈল এম মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস রাজ্জাক বিএসসি। ফলে এই ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্য পরিচর্চা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি