১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে যাত্রীবাহি বাস উল্টে আহত ২৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ | | ১৮০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাইপাসের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের ওই স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়।

পরে মির্জাপুর ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ১৬ জনকে মির্জাপুর কুমুদিনী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক। দূর্ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি