০৪:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে হানাদারমুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

নানা আয়োজনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সোবহান তুলা’র সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার তোরাপ আলী শিকদার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১সালের ১০ ডিসেম্বর বেলা ৩ টায় ভারতীয় ৩টি মিগ-২১ বিমান গোপালপুর ও ঘাটাইল থানার উপর একযোগে ট্রাম্পিং করে। দুই থানার ক্যাম্পে অবস্থিত পাকসেনা ও রাজাকারেরা বাঁচার তাগিদে রাতের আঁধারে গোপালপুর থেকে পালিয়ে যায়। এদিকে বিমান হামলায় ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় গোপালপুর থানার সূতি, নন্দনপুর, ভূয়ারপাড়া, চরপাড়া, গোপালপুর গরুহাটিসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া মুক্তিযোদ্ধারা নিরাপদ দূরত্ব থেকে পাক সেনাদের ঘেরাও করে রেখেছিলেন। পাক সেনাদের পালিয়ে যেতে দেখে তারা মিঞা কমান্ডার ও চাঁদ মিঞার প্লাটুনের মুক্তিযোদ্ধারা তাদের ধরার জন্য ধাওয়া করেন। প্রায় ১ ঘন্টা গোলাগুলি হয়।

১০ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে শত্রু সেনা গোপালপুর থানা থেকে পালিয়ে যায়। সকাল ১১ টা ৩০ মিনিটে আরজু কোম্পানীর চাঁদ মিঞার প্লাটুনের মুক্তিযোদ্ধারা গুলি করতে করতে গোপালপুর থানায় প্রবেশ করেন। সেই সাথে গোপালপুর থানা হানাদার মুক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের দখলে আসে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি