০২:২৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চেয়ারম্যানের বিরুদ্ধে চা বিক্রিতাকে মারধোরের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কালিহাতী উপজেলা দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে চা দোকানদারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানকে চা দিতে দেরি হওয়াতে চা বিক্রিতাকে ডেকে নিয়ে মারধোর করে দোকান বন্ধ করে দেয় চেয়ারম্যানসহ তার বাহামবুক্তরা। আজ সোমবার সকাল ১১ টায় কালিহাতী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে ঘটনাটি ঘটেছে।

অভিযোগকারী চা বিক্রিতা বিল্লাল হোসেন জানান, আজ সোমবার সকাল ১১ টায় দিকে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে ৪ কাপ চা দিতে বলেন চা বিক্রিতা বিল্লাল হোসেনকে। চা দিতে দেরি হওয়াতে বিল্লালকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি লাথি ও গালে এলোপাথারী চরথাপ্পর মারেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। 

পরে কালিহাতী হাসপাতালে জরুরী বিভাগে  চিকিৎসা নেন চা বিক্রিতা বিল্লাল হোসেন। চেয়ারম্যান ও তার ভাই আঃ খালেক প্রমানিকসহ তার বাহামভুক্ত লোকজন আমার দোকান বন্ধ করে দেয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন হুমকি দিয়ে বলে এ বাজারে তুই আর চা দোকানদারী করতে পারবি না বলে প্রাণনাশের হুমকি দেয়। চা বিক্রিতা বিল্লাল হোসেন আরো জানান এ ঘটনা বিষয়ে থানায় ও সাংবাদিককে যদি জানাই তাহলে আমাকে এলাকায় থাকতে দেয়া হবে না বলে চেয়ারম্যান হুমকি দেয়। 

এ বিষয়ে চা বিক্রিতা বিল্লাল হোসেন কালিহাতী থানায় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই আঃ খালেক প্রামানিককে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মারধোর ও হুমকির ঘটনা অস্বীকার করে বলেন, আমার এলাকার ছেলে আমাকে চা দিবেনা এ কারনে ধমক দিয়েছি। আমি শাসন করতেই পারি।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি