০৩:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভর্তি পরীক্ষা-২০১৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৮৪ শিক্ষার্থী

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ নভেম্বর ২০১৬ | | ১৫৬৯
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে ৮৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। সবচেয়ে বেশি প্রতিযোগীতা হবে ‘এ’ ইউনিটে।

শেষ সময় পর্যন্ত বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭ শত ৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭ শত ৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ১ শত ৪৪ জন পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১শত ৬৫ টি আসনের জন্য ২৩ হাজার ৬শত ৯৩ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২শত ৯০টি আসনের জন্য ২৭ হাজার ৪ শত ৯২ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২শত ২০টি আসনের জন্য ১০ হাজার ১শত ৭ জন এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১শত ২০টি আসনের জন্য ৫ হাজার ৪ শত ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

এমসিকিউ পদ্ধতিতে আগামী ১০ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠত হবে।

আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৬০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি