০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তি নিহত

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভোর বেলায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় ওই ব্যাক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাটাহাটি করছিলো। এমন সময় রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌছালে ওই ব্যাক্তিকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ভোর সাড়ে ৫টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নাম পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি