০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের বাগজান খাল খনন কাজের ত্রিপক্ষীয় চুত্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাগজান খাল খনন উপ-প্রকল্পের ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগজান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) ও স্থানীয় সরকারের পক্ষে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে) এ খাল খনন কাজ বাস্তবায়ন হবে। 

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মো.আজহারুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম, কোয়ালিটি কন্টোলার ইনিঞ্জিয়ার আব্দুর রউফ, মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (আইডিএস) জয়নাল আবেদীন, জাপানী উন্নয়ন সংস্থার (জাইকা) প্রতিনিধি মার্টসুয়াকা প্রমুখ। 

বাগজান খালের উৎপত্তিস্থল লৌহজং নদীর সংযোগ হতে সিংজুরী ব্রিজ পর্যন্ত ৩.৩ কিলোমিটার দৈর্ঘ্য এই খাল খননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। জাপানী উন্নয়ন সংস্থা (জাইকা) এ কাজে অর্থায়ন করবেন বলে চেয়ারম্যান আজহারুল ইসলাম জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি