১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতী উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌর যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে  প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এছাড়াও যুবদলের ওই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিদ্যুত অফিসের সামনে রাইজ মিল মাঠে  অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান যুবদল কর্মীরা।

তারা সংবাদ সম্মেলনে বলেন, ত্যাগি ও পরিক্ষিত নেতারা মামলা হামলার শিকার হয়েছে  তাদের বাদ দিয়ে এবং উপজেলা বিএনপির সাথে সমন্বয় না টাঙ্গাইল জেলা যে কমিটি চাপিয়ে দিয়েছে, সেটি একটি পকেট কমিটি। ওই কমিটি গতিশীল না হয়ে আরও স্থবির হয়ে পড়বে। এ সময় বক্তব্য রাখেন,
পুরাতন কমিটির উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রোকনুজ্জামান স্বপন, ফিরোজ মিঞা, কালিহাতী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন, সদস্য সচিব নূরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজন, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মনজুর রহমান জয়, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে যুবদলের নেতারা বলেন, ‘ঘোষিত কমিটির সদস্য সচিব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে টাকার বিনিময়ে ধানের শীষ প্রতীক প্রত্যাখান করে নির্বাচন থেকে সরে যান। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগের সাথে লিয়াজু করে মামলার চার্জশিট থেকে নাম প্রত্যাহার করে নেন।

তথাকথিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেতিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং কালিহাতী পৌর যুবদলের কমিটিতে আহ্বায়ক হয়েছে তিনি এবং তার পিতাসহ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগদান করেছেন এবং গত সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করেছেন

তারা কীভাবে যুবদলের দায়িত্ব পান? অবিলম্বে উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌরসভা যুবদলের কমিটি বিলুপ্তি করে রাজপথ থেকে ছাড়া আন্দোলন সংগ্রাম করেছে তাদের বাছাই করে শক্তিশালী কমিটি দেওয়ার জন্য আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি