১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। 

প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও কোষাধ্যক্ষ মহব্বত হোসেন তাদের নিজেদের প্রতিবেদন উপস্থাপন করেন। 

প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ক্লাব সদস্য টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫ (সরদ) আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন, ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সদস্য একরামুল হক খান তুহিন, জোবায়েদ মল্লিক বুলবুল, অরণ্য ইমতিয়াজ, মাসুম ফেরদৌস প্রমুখ। পরে ক্লাবের নির্বাচন কমিশনার এস আকবর খান জাফর আহমেদকে সভাপতি এবং কাজী জাকেরুল মওলাকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি এম এ ছাত্তার উকিল (সম্পাদক, মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙ্গা টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন (এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকন্ঠ, চ্যানেল টুয়েন্টিফোর ও বাসস), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল ও বাংলাদেশ বেতার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম (মজলুমের কন্ঠ), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালের কন্ঠ), কার্যকরি সদস্য কামনাশীষ শেখর (প্রথম আলো), সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), মহিউদ্দিন সুমন (জিটিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ)ও মামুনুর রহমান মিয়া (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি