১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃত্বে জাফর-মওলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে জাফর আহমেদ (দৈনিক যুগান্তর) সভাপতি এবং কাজী জাকেরুল মওলা (আরটিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাই শেষে সবাইকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি এম এ ছাত্তার উকিল (সম্পাদক, মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙ্গা টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা) ও ইফতেখারুল অনুপম (জনকন্ঠ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম (মজলুমের কন্ঠ), দফতর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালের কন্ঠ), কার্যকরী সদস্য কামনাশীষ শেখর (প্রথম আলো), সাহাব উদ্দিন মানিক (ফিন্যানশিয়াল এক্সপ্রেস), মহিউদ্দিন সুমন (জিটিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও মামুনুর রহমান মিয়া (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন)।

টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রধান নির্বাচন কমিশনার এবং টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান ও বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি