১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে মধুপুরে র‌্যালি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র মধুপুরের সচেতন নাগরিক কমিটি-সনাক ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির একাংশ। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র মধুপুরের সচেতন নাগরিক কমিটি-সনাক ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে।

বুধবার (২৮সেপ্টেম্বর) সকালে “তথ্যই শক্তি; জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম খান আবু।

আলোচনা সভায় উপজেলা নির্বহিী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস সভাপতিত্ব করেন। দিবসটির প্রতিপাদ্যের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য এবং তথ্য ও পরামর্শ উপ-কমিটির আহবায়ক শায়েমা জাহান।

সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব করেন। পরে বিদেহী আতœার শান্তি কামনায় সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে লেখকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সনাক উপদেষ্টা বজলুর রশীদ খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম প্রমুখ্য।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি