০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৫ জয়ীতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) উদ্যাপন এবং ‘জয়ীতা অন্বেষণে বাংলাদেশ, কার্যক্রমে নির্বাচিত ৫ জন জয়ীতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন পেশায় সাফল্যের জন্য জেলা কমিটি কর্তৃক নির্বাচিত ৫ জন জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।  সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার জাকির হোসেনের স্ত্রী রাহেলা জাকির, অর্থনৈনিক ক্ষেত্রে সাফল্য রাখায় সদর উপজেলার করটিয়ার মোহাম্মদ তানজিলুর রহমানের স্ত্রী শামীমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখায় ঘাটাইলের মুজিবুল কাইয়ুমের স্ত্রী মারুফা নাজনীন, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মির্জাপুর উপজেলা বাঁশতৈল গ্রামের মৃত হারাদন ফকিরের মেয়ে রবিজান ও সফল জননী হিসেবে দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের লিয়াকত আলী মিয়ার স্ত্রী মোছা. হাসনা বেগমকে সংবর্ধনা দেয়া হয়।  সংবর্ধনা হিসেবে ক্রেস্ট, সনদ পত্র ও উপহার তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি