০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে উপজেলা প্রশাসন ও সনাক- টিআইবি’র উদ্যোগে তথ্যমেলার উদ্ভোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘তথ্যই শক্তি: জানবো জানাবো দুর্নীতি রুখরো- এই ম্লোগানকে ধারন করে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র উদ্যোগে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তথ্যমেলার আয়োজন করা হয়।  

তথ্য মেলার উদ্বোধনী পর্বে মধুপুরের উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষে অতিথি হিসেবে  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মো: মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ (নাসির), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, দুপ্রক সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী ও টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায় বক্তব্য রাখেন। সনাক সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান। 

দিনব্যাপী তথ্য মেলায় সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে উপজেলা ভূমি অফিস, কৃষি, যুব উন্নয়ন, খাদ্য, উপজেলা শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা, মৎস, এলজিইডি, সমাজসেবা, হিসাব রক্ষণ, পরিসংখ্যান, সমবায়, সেটেলমেন্ট, মহিলা, স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা, প্রাণি সম্পদ, থানা, সাব রেজিস্ট্রি সহ ২৮টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের সেবা সংক্রান্ত তথ্য মেলায় আগত তথ্য প্রত্যাশীদের জন্য অবারিত করে। ইয়েস গ্রুপ কর্তৃক পরিচালিত তথ্য ও পরামর্শ ডেস্ক হতে মেলা আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য  চেয়ে আবেদনপত্র পূরণ করার নানাদিক ও কৌশলসমূহ  হাতে-কলমে শিখানো হয়। এছাড়া সনাকের উদ্যোগে তথ্যমেলায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। 

এদিকে মেলা উদ্বোধনীর পূর্বে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে কেন্দ্র করে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়া বিকাল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় সরকারি-বেসরকারি কমকর্তা, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক নাগরিক অংশগ্রহণ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি