১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শরীরে কেরোসিন ঢেলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কমলা নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামের সৌদি প্রবাসী নূরুল ইসলামের মেয়ে ও ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত কমলার মা আনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে যায়। এসময় কমলা বাড়িতে একাই ছিল। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের বাড়ান্দায় কমলা শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করে। ততক্ষণে তার সারা শরীর আগুনে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, কি কারণে গায়ে কেরোসিন ঢেলে আত্মহননের পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে সে আতœহননের পথ বেছে নিয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি