০৫:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে মটর সাইকেল চাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন সড়কের পিরোজপুরে মটর সাইকেল চাপায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার হিংগা নগর এলাকার প্রয়াত গনেশ চন্দ্র দে এর স্ত্রী বিরজা সুন্দরী (৭০)।

বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূইয়া জানান, দেলদুয়ার উপজেলার এলাসিন সড়কের পিরোজপুরের রাধা গোবিন্দ কালি মন্দির এলাকায় একটি ব্যাটারী চালিত অটো রিক্সা থেকে বৃদ্ধা বিরজা সুন্দরী নেমে ভাড়ার টাকা দেয়ার সময় একই উপজেলার সোনা মিয়ার ছেলে ও মটর সাইকেল চালক সোহাগ ( ২০) তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে রাস্তার পাশে রেখে পুলিশকে সংবাদ দেয়। 

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়। ঘটনায় জড়িত মটর সাইকেল চালক সোহাগ পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলিত মটর সাইকেলটি আটক করা হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি