১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্ষেতের ধান ও স্বর্ণালংকার লুট, থানায় মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের ক্ষেতের ধান, স্বার্ণলংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বত্তরা। 

এ ব্যাপারে কৃষক মেহেদী আল-মানসুর বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার বিবরণ ও মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ফকিরাকুড়ি গ্রামের কৃষক মেহেদী আল-মানসুরের স্বত্বদখলীয় ৩০ শতক জমির ধান, আলমারীতে থাকা ১০ ভরি ওজনে স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি ডিএসএলআর ক্যামেরা এবং নগদ একলাখ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল গত ২৩ নভেম্বর রাতে লুট করে নিয়ে যায় দুর্র্বৃত্তরা। যাওয়ার সময় দুর্র্বৃত্তরা এ ব্যাপারে কোন উচ্চবা”্য করলে ওই কৃষকের পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকীও দিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের হাতে দা, কাস্তে, রশি, রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ মারাত্মক অস্ত্র-শস্ত্র ছিলো। 

এ ব্যাপারে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের পিয়াস মাহমুদ শামীম (৪০), সুরুজ আলী ফরিক (৫৫) আলম ফকির (৩৫), আ. ছামাদ (৩৮), সাইফুল (৩৫), মো. কাদের আলী (৪৮) গংসহ ২১ জনের নাম ঠিকানা উল্লেখ করে এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ে করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।  

কৃষক মেহেদী আল-মানসুর জানান, পিয়াস মাহমুদ, সুরুজ আলী ফকির ও আলম ফকির  গংরা এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার এসআই জুয়েল রানা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামী গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি