০৪:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছে।  

রোববার সন্ধ্যায়  উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত নাঈম হোসেন (১৬) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের দয়থা গ্রামের পরান হোসেনের ছেলে এবং সে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।  আহত রিফাত (১৭) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সয়া থেকে ছেড়ে আসা মোটরসাইকেল যোগে ওই ২ বন্ধু হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন।  এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নাঈম হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি