০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের বিরুদ্ধে রিকশা চালককে পিটিয়ে আহত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এক রিকশা চালককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার রাত সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই হাইওয়ে থানার কাছে জোরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাঁশকাঁটা গ্রামের রিকশা চালক ইউনুস আলী (৪৫) মির্জাপুরের গোড়াই শিল্প এলাকার মিলগেটে একটি বাড়িতে ভাড়া থাকেন। 

বৃহস্পতিবার রাত সাতটার দিকে তিনি রিকশা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে হাটুভাঙা থেকে মিলগেট আসছিলেন। এ সময় জোরপুকুর এলাকায় গোড়াই হাইওয়ে পুলিশের পিকআপ চালক নুরুল ইসলাম রিকশাটিকে সংকেত দেন। মহাসড়কে রিকশা চালানোর অভিযোগে তিনি রিকশা চালকের কলার ধরে টানতে থাকেন। এ সময় চালক রিকশা থেকে মহাসড়কের উপর পড়ে যান। সুযোগ পেয়ে নুরুল ইসলাম তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। ঘটনাস্থলের অদুরে থাকা থানার এসআই ফজলুর রহমান ঘটনাটি দেখে নুরুল ইসলামকে সেখান থেকে নিয়ে যান। পরে এলাকাবাসী আহত রিকশা চালককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেন।
 
শুক্রবার দুপুরে নুরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেনা।

তিনি জানান, সিগন্যাল অমান্য করায় পুলিশ তাকে এভাবে মারবে ভাবতে পারেননি।মারের কারণে তাঁর কপালের বাম পাশে ও গালে ফেটে গিয়েছে। পিটসহ সারা শরীরের ব্যাথায় ভুগছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে পুলিশ আইন মতে ব্যবস্থা নিতে পারতো। কিন্তু তাকে মারার কারণে পরিবারের সবাই মর্মাহত।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস রিকশা থেকে রাস্তায় পড়ে গেলে কনস্টেবল নুরুল ইসলাম তাকে এলোপাথারি লাথি মারতে থাকেন। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। 

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নুরুল ইসলাম নিয়ম মেনে চালককে রিকশা চালাতে অনুরোধ করেছিলেন বলে তিনি শুনেছেন। এজন্য তিনি সংকেত দিয়েছিলেন। কিন্তু তা অমান্য করে চালক রিকশা নিয়ে এগিয়ে যান। এক পর্যায়ে নুরুল ইসলাম রিকশা টেনে ধরলে চালক হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। তবে গাড়ি চালানোর পরিবর্তে রাস্তায় কাজ করার জন্য পুলিশ সদস্যকে সতর্ক করা হয়েছে বলে তিনি।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি