০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার বিকেলে জোকারচর বাজারের দক্ষিণপাশে নদী তীরবর্তী এলাকায় জোকারচর, গোবিন্দপুর কূর্শাবেনু, গোহালিয়াবাড়ী গ্রামবাসী এ প্রতিবাদ সমাবেশ করে।

বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোর্শেদা খানম ডলি ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জহুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মেম্বারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের শতশত মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।  ভাঙণ কবলিত হাজারো মানুষ এর আগে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ ও ঝাড়– মিছিল, সংবাদ সম্মেলন এবং প্রশাসনের নিকট একাধিকবার স্মারকলিপি দিয়েছেন।

বক্তরা আরো বলেন, সরকারিভাবে নদী খননের নির্দেশ হলে আমাদের কোন আপত্তি নেই।  তবে অধিগ্রহণের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে হবে এবং উত্তলন করা ভালু নদীর দু’পাশ দিয়ে ফেলে পাড় বেধে নিতে হবে। এসময় ভূক্তভোগী এলাকার পাঁচ শতাধিক মানুষ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি