১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডেটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি বেগম শামছুন নাহারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্নাজ খান নার্গিস, তিনি বলেন বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও কন্যাশিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বের ন্যায় প্রতি বছর ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করে থাকে।

প্রতিবছর কেন্দ্র থেকে জেলা থেকে তৃণমূল শাখা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্নমূখি কর্মসূচি গ্রহন আয়োজনের মধ্য দিয়ে সরকারের কার্যক্রমের পর্যালোচনা ও করনীয় নির্ধারণ করতে সুপারিশ প্রধান, সমমনা নারী ও মানবাধিকার সংগঠনকে সাথে নিয়ে সমাজের অসচেতন নাগরিকদের সচেতন করে। পরিবার, সমাজ, ও রাষ্টে নারী নির্যাতন নিমূলের পদক্ষেপ নিতে আহবান জানিয়ে আসছে। বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা বিশেষ করে শিশু ও তরুনী নারীদের যৌন হয়রানি, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। 

তিনি আরো বলেন ছাত্র, তরুন ও বয়স্কদের কেউ কেউ এসব ঘটনা ঘটালেও প্রতিবাদ, প্রতিরোধ বিষয়ে অনেক ক্ষেত্রে সকলস্তরের মানুষের উদসীনতা লক্ষণীয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিভিন্ন দেশে অভিবাসী নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসছে। 

এতে তারা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সুস্পষ্ট ১৫ দফা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন, আন্দোলন সম্পাদক ডলি সিদ্দিকী, প্রগ্রাম এক্সিকিউটিভ সাকেরা খাতুন শান্তা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি