০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নাজমুল হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) কে অপহরণের পর দুইদিন দুইরাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ধর্ষক নাজমুল হাসানকে একমাত্র আসামী করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনের সূত্র ধরে অভিযুক্ত ধর্ষকের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যায়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সখীপুর পিএম বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী তার নিজ বাড়ি শোলাপ্রতিমা থেকে ছোট ভাইকে পিএসসি পরীক্ষা দিতে সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিয়ে যায়। ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমান গণির ছেলে নাজমুল হাসান জোরপূর্বক অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে অপহরণ করে। এরপর থেকে দুইদিন দুইরাত নাজমুল হাসানের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়িতে আটকে রেখে ও নেশা জাতীয় খাবার খাওয়ানোর মাধ্যমে ওই ছাত্রীকে ধর্ষণ করে। তবে অপহরণের ওইদিন রাতেই ছাত্রীর বাবা সখীপুর থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে মেয়েকে অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। 

মামলার বাদী ও ছাত্রীর বাবা ধর্ষক নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি