০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনায় নৌকা ডুবে নিখোঁজ গোপালপুরের ৫ ব্যক্তি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে টাঙ্গাইলের গোপালপুরের ৫ ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই পাঁচ নৌকা আরোহীর সন্ধান পাওয়া যায়নি। যমুনায় নিখোঁজ ব্যক্তিরা হলে, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্র্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) আর কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।

সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, ঈদ উপলক্ষে নিজেদের টাকায় পিকনিকের আয়োজন করেন ওই গ্রামের ২৭জন যুবক। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যায়। সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে প্রবল স্রোতে আরোহীসহ নৌকাটি ডুবে যায়। এতে ওই পাঁচ আরোহী নিখোঁজ হয়। বাকিরা সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছান।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ সিরাজগঞ্জ থানা সূত্রে পাওয়া তথ্যে জানতে পেরেছেন উদ্ধারকর্মীরা নিখোঁজ ওই পাঁচ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন। এখন কাউকে উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি