১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর রণজিৎ কুমার পাল (৩০) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ার নামে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি ব্রিজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সে দিশা নামে একটি এনজিও’র সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।  রণজিৎ পাল ঠাকুরগাও জেলার পোশামন্ডলপল গ্রামের অতুল পালের ছেলে। 

পুলিশ জানায়, এনজিও কর্মী রণজিৎ পাল মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতির সঞ্চয় ও কিস্তি আদায় শেষে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি তুলতে যান। 

এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে ওই এনজিও শাখা ম্যানেজার রওশন আলম জানান। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুল্যা মুনসুর গ্রামের সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন।  বিকেলে চারটার দিকে ছানোয়ারের বাড়ির পাশে একটি দোকান ঘরের পাশে রণজিৎ পালের ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ পাওয়া যায়। 

এদিকে সমিতির কর্মী রণজিৎ পালের খোঁজ না পেয়ে সন্ধায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে এনজিও কর্তৃপক্ষ।  বুধবার সকালে এলাকাবাসী দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নীচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সায়েদুর রহমান মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুল্যা মুনসুর গ্রামের আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি